আজকের আবহাওয়া: ২৩ সেপ্টম্বর ২০২৬

আমুদরিয়া নিউজ: মেঘ-বৃষ্টির সুরে ভিজবে বাংলার আকাশ। শরতের দোরগোড়ায় দাঁড়িয়েও আকাশে যেন বর্ষার রেশ কাটছে না। কখনও মেঘের চাদরে ঢাকা আকাশ, কখনও ঝিরঝির বৃষ্টি—আজও বাংলার আবহাওয়ায় থাকবে সেই ভেজা-ভেজা আমেজ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল—সর্বত্রই আজ মেঘলা আবহাওয়ার দাপট থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে। ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং ২৫ সেপ্টেম্বর খুব ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২০°C  এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭°C,  কালিম্পংয়ে তাপমাত্রা ২৪° C  এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০°C, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫° সেলসিয়াস, আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াস থেকে ৩১° সেলসিয়াস (৮৭°F) এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪°C থেকে ২৫°C, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াস, মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস, উত্তর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪°C , দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গেও আজ আকাশের মুখ ভার। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু এলাকায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির দেখা মিলতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯°C – ৩১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫°C, বর্ধমান ও পুরুলিয়া এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি, সর্বোচ্চ ২৯°C – ৩২°C এবং সর্বনিম্ন ২৪°C এর কাছাকাছি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮°C – ৩০°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°, নদিয়া ও মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ২৯°C – ৩১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫° এর আশেপাশে রয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে শরতের নীল আকাশের বদলে আজও বাংলার আকাশে মেঘের আনাগোনা। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ—প্রকৃতি যেন বিদায় নিতে চাওয়া বর্ষাকে আরও কিছুটা সময় ধরে রাখতে চাইছে। তাই পথে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, আর পাহাড়ি ও জলমগ্ন এলাকায় থাকলে সতর্ক থাকুন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *