আমুদরিয়া নিউজ: সিন্ধু জলচুক্তি ঘিরে ভারত-পাকিস্তানের টানাপোড়েনের মধ্যেই লাদাখের উপসি নদীতে তৈরি হল ভারতের প্রথম পাথুরে চেক ড্যাম। সিমেন্ট ছাড়াই প্রাকৃতিক বোল্ডার দিয়ে তৈরি এই বাঁধে প্রায় ৪ কোটি লিটার জল ধরে রাখা সম্ভব। বাঁধ তৈরির ফলে জলস্তর প্রায় ১০ ফুট বেড়েছে বলে জানা গেছে। ‘ইগু ফে’ সেচ খালের মাধ্যমে সেই জল স্থানীয় কৃষিজমিতে পৌঁছনোয় চাষের কাজে সুবিধা হবে বলে দাবি। এতদিন বসন্তকালে গভীর গিরিখাতে থাকা সিন্ধুর জল ব্যবহার করতে সমস্যায় পড়তেন কৃষকরা। এদিকে লাদাখের আরও কয়েকটি এলাকায় একই ধরনের চেক ড্যাম তৈরির কাজ চলছে বলে খবর পাওয়া গেছে।
Total Views:
0