আমুদরিয়া নিউজ:
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে সাতটি স্তম্ভ বা ‘শক্তি কি সপ্তধারা’-র ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে এই রূপরেখা বাস্তবায়নের করার কথা বলা হয়েছে।এই সপ্তধারার প্রথম স্তম্ভ হিসেবে উৎপাদনে জোর দিয়ে ভারতীয় পণ্যকে বিশ্বের দরবারে গ্লোবাল সাপ্লায়ার করে তোলার কথা বলা হয়েছে।দ্বিতীয় স্তম্ভ হলো কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, যার মাধ্যমে কৃষিজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে।তৃতীয় স্তম্ভ হিসেবে AI, কোয়ান্টাম টেকনোলজি মতো উন্নত প্রযুক্তির প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।চতুর্থ স্তম্ভ হলো গতিশক্তি, যার মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করা হবে।পঞ্চম স্তম্ভ হলো রক্ষা শক্তি, যেখানে বিদেশ থেকে অস্ত্র কেনার পরিবর্তে ভারত নিজে সামরিক সরঞ্জাম তৈরি করে তা বিশ্বের বাজারে সরবরাহ করবে।ষষ্ঠ স্তম্ভ হিসেবে ব্লু ইকোনমির মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে।এবং সপ্তম স্তম্ভ হলো দেশের ‘সফট পাওয়ার’, যার মাধ্যমে যোগা, আয়ুর্বেদ এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রসারের দ্বারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।