স্বাধীনতা দিবসে লালকেল্লার নিরাপত্তা

The security arrangements at the Red Fort for Independence Day.

আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা এবং তার আশপাশের অঞ্চলকে এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ বার এক হাজারেরও বেশি এআই-চালিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করেই বহু তল্লাশি ও বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। লালকেল্লাই নয়,  রাজধানীজুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং সমস্ত স্পর্শকাতর জায়গায় নিযুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *