ইজরায়েল-ইরান সংঘর্ষ চলছে রবিবারেও, হত ৮৮

আমুদরিয়া নিউজ : যুদ্ধ ঘোষণা হয়নি ঠিকই। কিন্তু, ইরান ও ইজরায়েলের মদ্যে যা চলছে তা যুদ্ধ ছাড়া কি! ১৫ জুন, রবিবার ভোরেও দু-দেশ একে অন্যের দিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে। এদিন সকালে ইরানের প্রতিরক্ষামন্ত্রকের সদর দপ্তর এবং বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরান ইজরায়েলের রাজধানী তেল আভিভ লক্ষ্য করে হামলা করেছে। ইরানের সঙ্গে হাত মিলিয়েছে হুতি জঙ্গিরা। ইয়েমেনের হুতিদের ইরান বরাবরই মদত দেয়। তাই হুতিরাও ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, দুৃপক্ষের মোট ৮৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *