আমুদরিয়া নিউজ: দেশের রেল পরিকাঠামো শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি পাঁচ রাজ্যে তিনটি মাল্টিট্র্যাকিং প্রকল্পে মোট ১০,৭৮৩ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কে প্রায় ৬৫৬ কিলোমিটার নতুন লাইন যুক্ত হবে। প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের ১৪টি জেলার মধ্যে দিয়ে যাবে।
রেল মন্ত্রকের দাবি, নতুন লাইন তৈরি হলে ব্যস্ত রুটগুলিতে ট্রেন চলাচলের চাপ কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহণ মসৃণ হবে। প্রায় ৪,৭৯০টি গ্রাম, যেখানে মোট জনসংখ্যা প্রায় ৫৬ লক্ষ, এই প্রকল্পগুলির মাধ্যমে উন্নত রেল যোগাযোগের আওতায় আসবে।
Total Views:
0