সাইবার নিরাপত্তা পরীক্ষা: তিন সংস্থাকে হ্যাক করল গুগলের জেমিনি এআই

আমুদরিয়া নিউজ: সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি’ স্বয়ংক্রিয়ভাবে তিনটি সংস্থার সিস্টেমে হ্যাক করেছে। এই প্রথম কোনো এআই মডেলের এমন স্বয়ংক্রিয় হ্যাকিংয়ের ঘটনা সামনে এল। গুগল জানিয়েছে, জেমিনি অনলাইনে থাকা উন্মুক্ত তথ্য ব্যবহার করে এবং পাসওয়ার্ড অনুমান করে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে। তবে নির্দিষ্ট ধাপের পর মডেলটি নিজে থেকেই থেমে যায়।

চলতি বছরের মে মাসে একটি স্বাধীন সংস্থার মূল্যায়নের সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সংস্থাগুলোকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে।এর আগে অ্যানথ্রোপিকের ‘ক্লড’ এবং ওপেনএআই-এর মডেলগুলোর ক্ষেত্রেও এমন হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলো শক্তিশালী এআই মডেলগুলোর নিয়ন্ত্রণ এবং বিশ্বব্যাপী কঠোর নীতিমালার প্রয়োজনীয়তাকে আবারও জোরালো করে তুলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *