দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, বন্ধ ১১টি মেট্রো স্টেশন

আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশনের কাজকর্ম ও ভোটার তালিকার SIR প্রক্রিয়া নিয়ে আজ, ২ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। সম্ভাব্য জমায়েতের কথা মাথায় রেখে কেন্দ্রীয় দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভ ঘিরে BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসানোর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে।

নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর ১১টি স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখা হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের জন্য ইন্টারচেঞ্জ পরিষেবা চালু রয়েছে। একইসঙ্গে যন্তর মন্তর, কনট প্লেস, পার্লামেন্ট স্ট্রিট ও সংলগ্ন রাস্তায় যান চলাচলেও বিধিনিষেধ জারি করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *