আমুদরিয়া নিউজ:শিলিগুড়ির জংশন এলাকায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৭৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।
ঘটনায় অঞ্জলি কর্মকার, সাধন রায় ও কনক রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং মাদক সরবরাহের উদ্দেশ্যেই শিলিগুড়িতে এসেছিল।
উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এল এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0