রাজনৈতিক ভাঙনের পর শতাব্দীর বাসভবনে গোপন চা-চক্র

আমুদরিয়া নিউজ :  সোমবার দিনভর দিল্লির রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও জটিল সমীকরণের পর, রাতের দিকে পরিস্থিতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বীরভূমের চারবারের সাংসদ শতাব্দি রায় -এর দিল্লির বাসভবন। লোকসভার স্পিকারের কাছে নতুন “তৃণমূল ব্লক” গঠনের ফর্মুলা চূড়ান্ত হওয়ার পর সেখানে বিদ্রোহী সাংসদদের একটি সান্ধ্য চা-চক্রের আয়োজনের পরিকল্পনা করা হয়।

দাবি করা হয়েছে, এই আড্ডায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার সম্ভাবনার কথা শোনা গেলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। নতুন ব্লকের কয়েকজন সাংসদও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। চা-চক্রে ভেজ ও নন-ভেজ স্ন্যাক্সসহ বিশেষ আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। সব মিলিয়ে, দিনের শেষে দিল্লির উচ্চ-রাজনৈতিক টানাপোড়েনের রেশ গিয়ে ঠেকে এই ঘরোয়া আড্ডার সম্ভাবনায়, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *