আমুদরিয়া নিউজ: নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের প্রসঙ্গেও দুই নেতার মধ্যে মতবিনিময় হয়।
অন্যদিকে, আজ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে পৌঁছেছেন। ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠককে ঘিরেও আলোচনা চলছে। ভারত-চিন সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার নানা বিষয় এই বৈঠকে আলোচনা হতে পারে।
BRICS দেশগুলো নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও কম খরচের cross-border payment বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। এছাড়াও, মার্কিন শুল্কনীতি ও পশ্চিমা-নির্ভর আর্থিক ব্যবস্থার বিকল্প তৈরি করা কথাও বৈঠকে আলোচনা হবে।
এক কথায় এবারের BRICS সম্মেলন ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত-চীন সম্পর্ক, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এবং BRICS-এর মাধ্যমে Global South-এর প্রভাব বাড়ানো—এই তিনটি কারণে।