শাশুড়ির সঙ্গে মালাবদল, তুমুল চর্চায় কানপুর

আমুদরিয়া নিউজ :  কানপুর -এ এক জামাই ও শাশুড়ির প্রেম ও বিয়ের ঘটনা ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁদের গলায় মালা ও হাতে বিয়ের শংসাপত্র দেখা যায়, যা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া শুরু হয়।

স্থানীয় সূত্রের দাবি, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তি আগে তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। এরপর তিনি শাশুড়ির সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন বলে দাবি করা হচ্ছে। তবে বিয়েটি ঠিক কবে এবং কোথায় হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ভিডিওটি ঘিরে কেউ কেউ  দুই প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে এর সামাজিক ও পারিবারিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন। ফলে ঘটনাটি  সোশ্যাল মিডিয়ায়  ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *