আমুদরিয়া নিউজ: বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের বার্ষিক বেতন আরও ১৪ লক্ষ সিঙ্গাপুরি ডলার (প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলার) বাড়ানোর ঘোষণা করেছে দেশটির সরকার। *বর্তমানে তিনি বার্ষিক ২.২ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বেতন পান, যা এখন ৬০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে ($২.৮ মিলিয়ন)।* তবে প্রধানমন্ত্রী ওয়াং জানিয়েছেন, বর্ধিত এই বেতনের পুরো অর্থই তিনি আগামী পাঁচ বছর জনকল্যাণমূলক কাজে দান করে দেবেন।
প্রশাসনে সেরা প্রতিভাদের আকর্ষণ করতে এবং দুর্নীতি রোধে মন্ত্রীদের উচ্চ বেতন দেওয়া জরুরি বলে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে। তবে সিঙ্গাপুরে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কর্মসংস্থানের সংকট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মাঝেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তটি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।