আমুদরিয়া নিউজ: টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ধূমপান অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ৫৫ শতাংশ বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ধূমপান ত্যাগ। প্রয়োজনে কাউন্সেলিং, বিহেভিয়ারাল থেরাপি ও চিকিৎসকের পরামর্শে ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, ধূমপান ডায়াবেটিস রোগীদের হৃদ্যন্ত্র ও কিডনির ক্ষতির ঝুঁকিও বাড়ায়। তাই ওজন বাড়ার আশঙ্কা থাকলেও ধূমপান ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
Total Views:
0