আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বারাইপুর গ্রামে একটি বাড়ির মেঝের নীচ থেকে তিনটি ড্রাম ভর্তি ৫০০ টাকার নোট উদ্ধার করল পুলিশ। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাড়িটিতে তল্লাশি চালায় নবাবগঞ্জ ও সোরাঁও থানার যৌথ পুলিশ দল।
বাড়ির মালিক দুই ভাই। ২০২০ সালে পুনের চাকরি ছেড়ে গ্রামে ফেরার পর তাঁদের সম্পত্তি ও জীবনযাত্রায় দ্রুত পরিবর্তন আসে বলে অভিযোগ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আয়কর বিভাগকেও খবর দেওয়া হয়েছে। টাকা গোনার পরই সঠিক পরিমাণ জানা যাবে।
Total Views:
0