লন্ডনে বিক্ষোভের মুখে ইউনুস, কালো পতাকা দেখানোর পাশাপাশি উঠল ‘গো ব্যাক’ স্লোগান

আমুদরিয়া নিউজ: লন্ডনের মাটিতে পা রেখেই প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি উঠল ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার লন্ডনে গিয়েছেন ইউনুস। মঙ্গলবার সকালে ইউনুসের হোটেলের বাইরে আওয়ামি লিগের ব্যানারে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। ইউনুসকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান ওঠে।  বিক্ষোভকারীদের অভিযোগ গোটা বাংলাদেশে যে অরাজকতা, উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী ইউনুসের প্রশাসন। এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনুসের। তবে সেই বৈঠক হচ্ছে না বলেই সংবাদ সূত্রে খবর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *