এসআইআর নিয়ে ফের নির্দেশ নির্বাচন কমিশনের

আমুদরিয়া নিউজ: এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই ফের গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। এবার ভোটের কাজে যুক্ত অবসরপ্রাপ্ত ও চুক্তিভিত্তিক সরকারি কর্মী-আধিকারিকদেরও আদর্শ আচরণবিধির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, কর্মীদের নিয়োগের ধরন যাই হোক না কেন, ভোটের কাজে যুক্ত থাকলে তাঁদের সমস্ত নির্দেশ ও আচরণবিধি মেনে চলতে হবে। নিয়ম লঙ্ঘন করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক পদে নিযুক্ত আধিকারিকেরা ভোটের কাজে যুক্ত কর্মীদের নিজেদের দফতরে তলব করতে পারবেন না। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *