টেক অফের আগে হাইজ্যাক অ্যালার্ট, কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য

আমুদরিয়া নিউজ: বিমান ওড়ার ঠিক আগে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের প্রস্তুতি নেওয়ার সময় ছিনতাই সংক্রান্ত সতর্কবার্তা সামনে আসে। এরপরই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর ও নিরাপত্তা আধিকারিকরা। সক্রিয় করা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিমান ছিনতাইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মে ব্যবহৃত হয় ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত। তবে ভুল করে কোড সেট করা বা প্রযুক্তিগত সমস্যার কারণেও এমন সতর্কবার্তা আসতে পারে। কলকাতার এই ঘটনায় কী ভাবে হাইজ্যাক অ্যালার্ট জারি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত প্রকৃত ছিনতাইয়ের কোনও নিশ্চিত তথ্য মেলেনি। সতর্কবার্তার উৎস ও কারণ জানতে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *