জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল কেন্দ্র

আমুদরিয়া নিউজ: বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। ১৩ নভেম্বর শুক্রবার  এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রের অভিযোগ, আইআরএফের বিভিন্ন কাজ দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ পরিবেশের পক্ষে বিপজ্জনক। ১৯৯১ সালে মুম্বইয়ে জাকির নায়েক এই সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে প্রথমবার সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ২০২১ সালেও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার ফের পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *