রকি হরর তারকা টিম কারি প্রয়াত, বয়স হয়েছিল ৮০

আমুদরিয়া নিউজ: হলিউডের বিখ্যাত কাল্ট মিউজিক্যাল ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ফ্রাঙ্ক-এন-ফার্টার চরিত্রের জন্য বিশ্বখ্যাত ইংরেজ অভিনেতা টিম কারি ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ১৯৭৫ সালের এই কাল্ট চলচ্চিত্রে তাঁর খামখেয়ালী, সাহসী ও অনন্য অভিনয় অভিনয় জগতের ইতিহাসে একটি মাইলফলক হয়ে রয়েছে।

১৯৪৬ সালে ওয়ারিংটনে জন্মগ্রহণকারী এই অভিনেতা মঞ্চের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। রূপালী পর্দায় ডক্টর ফ্রাঙ্ক-এন-ফার্টারের আইকনিক ভূমিকা ছাড়াও তিনি ১৯৯০ সালের স্টিফেন কিংসের ‘ইট’ (It)-এ ভয়ংকর ক্লাউন ‘পেনিওয়াইজ’ এবং ১৯৯৬ সালের ‘মাপেক ট্রেজার আইল্যান্ড’-এ লং জন সিলভারের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।

তাঁর অন্যান্য স্মরণীয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অ্যানি’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘হোম অ্যালোন ২’। ব্রডওয়েতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি তিনবার মর্যাদাপূর্ণ টনি পুরস্কারের (Tony Awards) জন্য মনোনীত হয়েছিলেন। অভিনেতার প্রয়াণে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *