আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের দেওয়াসে বিষমদ-কাণ্ডে ১৩ জনের মৃত্যুর তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মদ তৈরির পদ্ধতি খোঁজার তথ্য পেয়েছে পুলিশ। মূল অভিযুক্ত এআইয়ের কাছ থেকে পাওয়া অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে রাসায়নিক সংগ্রহ করে বেআইনি মদের কারবার শুরু করেছিলেন বলে অভিযোগ। পুরনো মদের বোতলে তরল ভরে তা বিক্রি করা হত বলেও দাবি তদন্তকারীদের।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাসায়নিক সরবরাহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন মদের নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। তবে অভিযুক্তদের তৈরি মদের সঙ্গে ১৩ জনের মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
Total Views:
0