আমুদরিয়া নিউজ: হলিউড তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। ‘রাশ আওয়ার’খ্যাত অভিনেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে একটি পোস্ট ভাইরাল হলেও, খবরটি সম্পূর্ণ ভুয়ো। জ্যাকি চ্যান জীবিত ও সুস্থ আছেন বলে তাঁর টিমের তরফে জানানো হয়েছে।
ভুয়ো পোস্টে জ্যাকি চ্যানের সাদা-কালো ছবির সঙ্গে ‘১৯৫৪-২০২৬’ লেখা থাকায় বিভ্রান্তি ছড়ায় বলে জানা গেছে।
Total Views:
0