আমুদরিয়া নিউজ: এশিয়ান প্যারা গেমসে অ্যাথলেটিক্সে নজরকাড়া পারফরম্যান্স ভারতের। পুরুষদের এফ-৪৬ শট পুট ইভেন্টে সোনা, রুপো ও ব্রোঞ্জ—তিনটি পদকই জিতে নিলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনা জিতেছেন সচিন খিলারি। তাঁর সেরা থ্রো ছিল ১৫.৮৭ মিটার। ১৫.০৬ মিটার ছুড়ে রুপো পেয়েছেন মহম্মদ ইয়াসের। আর ১৪.৯৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন পারভিন।
এখানেই শেষ নয়। পুরুষদের হাই জাম্পেও সোনা জিতেছেন প্রবীণ কুমার। ২.০৫ মিটার উচ্চতা অতিক্রম করে গেমসের রেকর্ড গড়েন তিনি। একই ইভেন্টে রুপো জেতেন বান্টি। ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যে এশিয়ান প্যারা গেমসে দেশের পদকসংখ্যা আরও সমৃদ্ধ হয়েছে।
Total Views:
0