জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের মিছিল, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আমুদরিয়া নিউজ: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে মিছিল করলেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা। মিছিল আটকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদকে সাময়িকভাবে আটক করে দিল্লি পুলিশ। পরে রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

সংসদ ভবনের থেকে শুরু হওয়া মিছিল নির্বাচন কমিশনের দিকে এগোতেই ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন ও জন ব্রিটাস-সহ কয়েকজন সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ দেখান।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে সিইসির পদত্যাগ দাবি করেন তাঁরা।

মিছিল ঘিরে সংসদ ভবন ও নির্বাচন কমিশন চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিযুক্ত করা হয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) সদস্যদের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *