বাকিংহাম প্যালেসে সংস্কার কাজ: মেঝে খুঁড়ে মিলল শত বছরের পুরোনো ‘স্মৃতিচিহ্ন’

আমুদরিয়া নিউজ: লন্ডনের বাকিংহাম প্যালেসে ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড ব্যয়ে চলমান সংস্কার কাজের সময় মেঝের নিচ থেকে প্রায় ১৪০ বছর পুরোনো বহু সাধারণ নিত্যব্যবহার্য জিনিসপত্রের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, এগুলো কয়েক দশক আগে রাজপ্রাসাদে কর্মরত কর্মীদের ফেলে যাওয়া জিনিস।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৮৮৯ সালের খবরের কাগজের টুকরো, জরাজীর্ণ বুট জুতো, ১৯৪৯ সালের একটি তাসের প্রতিযোগিতার টিকিট, ১৯৫৭ সালের ফুটবল বাজির স্লিপ এবং ১৯৬৩ সালের বিখ্যাত ‘গ্রেট ট্রেন রবারি’-র বন্দীদের নিয়ে ১৯৬৬ সালের একটি প্রতিবেদন। এছাড়া ১৯৭৭ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের একটি কূটনৈতিক অনুষ্ঠানের নির্দেশিকা খসড়াও পাওয়া গেছে।

চলতি বছরে এই ১০ বছরব্যাপী সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে রাজপ্রাসাদের আধুনিকীকরণ সম্পন্ন হলেও রাজা চার্লস এবং রানী কামিলা সেখানে পাকাপাকিভাবে থাকবেন না, বরং সাধারণ মানুষের পরিদর্শনের জন্য প্রাসাদটির সিংহভাগ উন্মুক্ত করে দেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *