আমুদরিয়া নিউজ: ভালো ঘুমের জন্য আজকাল অনেকেই স্মার্টওয়াচ বা স্লিপ ট্র্যাকারের ‘স্লিপ স্কোর’-এর ওপর নির্ভর করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নিখুঁত ঘুমের এই অতি-চেষ্টা বা ‘স্লিপম্যাক্সিং’ আসলে মানুষের ঘুম আরও নষ্ট করছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকে ‘অর্থোসোমনিয়া’ (Orthosomnia) বলা হয়।
লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালের চিকিৎসক ড. অ্যালানা হেয়ার জানান, স্লিপ স্কোরের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ প্রস্তুতকারক সংস্থাগুলোর তৈরি।
গবেষণায় দেখা গেছে, ট্র্যাকার যদি ভুলবশত ‘খারাপ ঘুম’ দেখায়, তবে মানুষ বাস্তবে ভালো ঘুমালেও পরদিন নিজেকে ক্লান্ত ও অবসাদগ্রস্ত মনে করে। এই ট্র্যাকিংয়ের ফলে তৈরি হওয়া মানসিক দুশ্চিন্তাই ঘুমের প্রধান শত্রু হয়ে দাঁড়াচ্ছে।
Total Views:
0