ক্যান্সার ছাড়াই ১১ বছর কেমোথেরাপি: ব্রিটেনের চিকিৎসকের ভয়াবহ কাণ্ড

আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যের বেকি জোন্স (৩৪) নামের এক নারী ব্রেন ক্যান্সার না থাকা সত্ত্বেও দীর্ঘ ১১ বছর ধরে ভুল চিকিৎসার কারণে কেমোথেরাপির যন্ত্রণাদায়ক ধকল সহ্য করেছেন। ২১ বছর বয়সে কনসালটেন্ট প্রফেসর ইয়ান ব্রাউন তাঁকে জানান যে তিনি মরণব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত এবং আর মাত্র কয়েক মাস বাঁচবেন। এরপর দীর্ঘ এক দশক ধরে তাঁকে নিয়মিত কেমোথেরাপির ওষুধ দেওয়া হয়, যা তাঁর জীবন ও স্বাভাবিক ক্যারিয়ার ধ্বংস করে দেয়।

২০২৫ সালে ওই হাসপাতালের ক্যান্সার রোগীদের চিকিৎসা পর্যালোচনার সময় জানা যায় যে বেকির কখনই ক্যান্সার ছিল না। তিনি আসলে মস্তিষ্কের এক ধরনের সাধারণ প্রদাহে ভুগছিলেন, যা সাধারণ স্টেরয়েড দিয়েই নিরাময় সম্ভব ছিল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির প্রমাণ মিলেছে এবং ভুক্তভোগী বেকিসহ আরও ৪০ জনেরও বেশি রোগী এখন ওই হেলথ ট্রাস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *