বন্ধ হচ্ছে ধর্মভিত্তিক ভাতা ও প্রকল্প

আমুদরিয়া নিউজ  : সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নি মিত্রা পাল ঘোষণা করেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা একাধিক সরকারি সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে চলা এই প্রকল্পগুলি চলতি মাস পর্যন্ত কার্যকর থাকবে। তবে আগামী মাস থেকে আর কোনও সহায়তা দেওয়া হবে না। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর ফলে তৃণমূল আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতাও বন্ধ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *