আমুদরিয়া নিউজ : স্পেনের একটি আদালত রিয়াল মাদ্রিদের আপিল খারিজ করে দিয়েছে, যেখানে ক্লাবটি দাবি করেছিল সমর্থকদের একটি সমকামীবিদ্বেষী স্লোগানকে “ব্যঙ্গ বা স্যাটায়ার” হিসেবে দেখা উচিত।
ঘটনাটি ঘটে গত বছরের ফেব্রুয়ারিতে UEFA চ্যাম্পিয়নস লিগ ম্যাচে, যেখানে সমর্থকদের স্লোগান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা কে লক্ষ্য করে বলা হয়। এতে “চুয়েকা” (মাদ্রিদের এলজিবিটিকিউ এবং HIV/AIDS-সংক্রান্ত অবমাননাকর ইঙ্গিত থাকায় এটিকে বৈষম্যমূলক হিসেবে ধরা হয়।
পরবর্তীতে ক্লাবটি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট -এ আপিল করে দাবি করে এটি ব্যঙ্গ বা সমালোচনা। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, এটি গ্রহণযোগ্য কৌতুক নয়, বরং স্পষ্টভাবে সমকামীবিদ্বেষমূলক ও ক্ষতিকর আচরণ যা বৈষম্যমূলক অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।