আমুদরিয়া নিউজ: লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়! ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী ফ্ল্যাভিও বলসোনারোকে পরাজিত করে পুনরায় মসনদে ফিরলেন বামপন্থী আইকন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুলার এই রাজকীয় প্রত্যাবর্তনকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাতিন আমেরিকা নীতির জন্য একটি মস্ত বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প এই অঞ্চলে নিজের ঘনিষ্ঠ বলসোনারোর মাধ্যমে ডানপন্থী আধিপত্য টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তবে ক্ষমতা গ্রহণের পরেই লুলা স্পষ্ট বার্তা দিয়েছেন, “ব্রাজিল কোনো বিদেশি শক্তির পেছনের উঠোন হয়ে থাকবে না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, লুলার জয়ে দক্ষিণ আমেরিকায় বামপন্থী ‘গোলাপী জোয়ার’ আরও শক্তিশালী হলো, যা আমেরিকার বাণিজ্য ও রাজনৈতিক একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে।
Total Views:
0