হাল না ছেড়ে শেষ পর্যন্ত জয়

আমুদরিয়া নিউজ  : তেজস্বী সাতপুতে-র জীবনকাহিনি আজ বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা। আহমেদনগর জেলার সেভগাঁওয়ের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি আজ IPS অফিসার হিসেবে কর্মরত। কিন্তু এই সাফল্যের পথ ছিল কঠিন সংগ্রাম, ব্যর্থতা এবং কটাক্ষে ভরা।

তেজস্বীর মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা প্রথমে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও পরে ব্যবসা শুরু করেন। ছোটবেলা থেকেই বড় স্বপ্ন ছিল তাঁর। একসময় পাইলট হওয়ার ইচ্ছা থাকলেও ব্যক্তিগত ও বাস্তব সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি।

তবুও  তিনি হার মানেননি। বরং আরও দৃঢ় সংকল্প নিয়ে মুম্বাই-তে গিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রস্তুতি শুরু করেন।শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের জোরে UPSC-তে সফল হয়ে IPS অফিসার হন তেজস্বী সাতপুতে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *