আমুদরিয়া নিউজ: অভিনয়ের পাশাপাশি মানবিক উদ্যোগে নজর কাড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন ছবি ‘রানা বালি’ মুক্তির আগে ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন তিনি। আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর ওই পরিবারগুলির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহন করবেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে একটি পোস্টে রাশমিকা জানিয়েছেন, তাঁর এই উদ্যোগের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করা। তাঁর কথায়, ছোট্ট একটি মানবিক উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
Total Views:
0