আমুদরিয়া নিউজ:পশ্চিমবঙ্গে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করেছে একাধিক শিল্পগোষ্ঠী। আগামী পাঁচ বছরে স্বাস্থ্যখাতে প্রায় ১,৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার। হাওড়া, তারাতলা, নিউ টাউন, দুর্গাপুর ও শিলিগুড়িতে হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে নিউ টাউনের সিলিকন ভ্যালিতে এলটিএমের আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ডেটা সেন্টারের জন্য সংস্থাটিকে ১০ একর জমি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি কল্যাণী বিমানবন্দর প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী।
Total Views:
0