আমুদরিয়া নিউজ: জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সি দুই মহিলা এবং ২৬ বছর বয়সি এক পুরুষ রয়েছেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে আগুন লাগার পিছনে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় খুনের অভিযোগে ৪১ বছর বয়সি এক রোমানিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত এখনও চলছে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের এক দিন আগে ওই আবাসিক ভবনে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়েছিল।
Total Views:
0