আমুদরিয়া নিউজ: সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাতের জেরে নিরাপত্তা উদ্বেগে সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত ম্যাচগুলির মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর ও আল আহলির লড়াই।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী আল হিলাল-আল রিয়াদ এবং আল ইত্তিহাদ-আল শাবাব ম্যাচ হবে ১৯ ডিসেম্বর। আল নাসর-আল আহলি ম্যাচটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ করা হয়েছে। নবম সপ্তাহের বাকি ম্যাচগুলি পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে।
Total Views:
0