আমুদরিয়া নিউজ: যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকায় একটি এসি স্লিপার বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে ৯ যাত্রীর। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লি থেকে মহোবার দিকে যাওয়ার পথে বাসটিতে আগুন লাগে। বাসে প্রায় ৩০–৩৫ জন যাত্রী ছিলেন, তাঁদের অধিকাংশই বেরিয়ে আসতে সক্ষম হন। আগুনের কারণ এখনও তদন্তাধীন। ঘটনার পর চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Total Views:
0