ভুল শব্দ উচ্চারণ, ক্ষমা চাইলেন রণবীর কাপুর

আমুদরিয়া নিউজ: কলকাতার দুর্গাপূজার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভুল শব্দ উচ্চারণ করায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বুধবার চেন্নাইয়ে ‘রামায়ণ’ সিনেমার এক অনুষ্ঠানে তিনি জানান, ভালো ও মন্দের জয় নিয়ে কথা বলার সময় অসাবধানতাবশত মুখ ফসকে ভুল শব্দ বেরিয়ে গিয়েছিল।

গত মঙ্গলবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভুল শব্দ উচ্চারণ করেন রণবীর। সেই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি স্পষ্ট করেন, তাঁর বক্তব্যের মূল অর্থ ছিল—‘শেষ পর্যন্ত সত্য ও সুন্দরেরই জয় হয়’।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *