প্রজন্ম ধ্বংসের নীল নকশা: কাঠগড়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা

আমুদরিয়া নিউজ: শিশুদের আসক্ত করে একটি পুরো প্রজন্মকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জালে বন্দি করার অভিযোগে অবশেষে মার্কিন আদালতে শুনানির মুখোমুখি হয়েছে টেক জায়ান্ট মেটা। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড আদালতে শুরু হওয়া এই ঐতিহাসিক মামলায় উঠে এসেছে এক ভয়ানক সত্য—কোম্পানিটি জেনেশুনে কোটি কোটি শিশুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকে রেখেছে।

আদালতে ক্যালিফোর্নিয়ার আইনজীবীরা দাবি করেছেন, মেটা স্পষ্ট জানত যে তাদের প্ল্যাটফর্মগুলো কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি করছে, অথচ মুনাফার লোভে তারা ১১-১২ বছর বয়সী লাখ লাখ শিশুকে অ্যাপ ব্যবহারে বাধা দেয়নি। অন্যদিকে, মেটা নির্লজ্জভাবে দাবি করেছে যে ‘সোশ্যাল মিডিয়া আসক্তি’ বলে নাকি কিছু নেই! ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের দায়ের করা এই মামলা প্রমাণ করে যে, করপোরেট মুনাফার কাছে আজকের দিনে শিশুদের মানসিক সুরক্ষা কতটা সস্তা হয়ে গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *