আহমেদাবাদে আন্তর্জাতিক সাহিত্য উৎসব

আমুদরিয়া নিউজ: বইয়ের পাতা থেকে সিনেমার পর্দা—গল্প বলার নানা মাধ্যমকে এক মঞ্চে আনতে চলেছে একাদশ আহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসব। আগামী ২৪ ও ২৫ অক্টোবর আহমেদাবাদে আয়োজিত হবে এই দু’দিনের সাহিত্য উৎসব। এবারের মূল ভাবনা, আনন্দের প্রতিধ্বনি—যে গল্প অনুপ্রেরণা দেয়, মনকে ছুঁয়ে যায় এবং নতুনভাবে ভাবতে শেখায়।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ভারত-সহ বিভিন্ন দেশের লেখক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নেবেন। সাহিত্য ও সিনেমার সম্পর্ক, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস, আঞ্চলিক ভাষার সাহিত্য এবং বদলে যাওয়া সময়ে গল্প বলার ধরন নিয়ে আলোচনা হবে। সাহিত্যকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের অভিজ্ঞতা, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *