ইনস্টাগ্রামে সনিয়া গান্ধী, প্রকাশ্যে আত্মজীবনীর ঝলক

আমুদরিয়া নিউজ: ইনস্টাগ্রামে যোগ দিয়েই চমক দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার নিজের প্রথম পোস্টে প্রকাশ করলেন আসন্ন আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর ঝলক। ভালবাসা, দায়িত্ব, প্রিয়জনকে হারানোর বেদনা এবং নিজের আশ্রয় খুঁজে পাওয়ার গল্প উঠে এসেছে বইটিতে বলে জানিয়েছেন তিনি।

প্রথম পোস্টের একটি ভিডিওতে ৫৪৪ পাতার বইটির প্রচ্ছদ উন্মোচন করতে দেখা যায় সনিয়াকে। বইয়ের পাতায় ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়ঙ্কা গান্ধীর শৈশবের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হওয়ার কথা বইটির।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *