আমুদরিয়া নিউজ: কালীঘাট মন্দিরে মা কালীর নামে থাকা গয়না, ধনরত্ন ও মূল্যবান দানসামগ্রীর হিসাব নিয়ে প্রশ্ন তুলে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। তাদের দাবি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টের চাবি ১৯৮০ সাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভল্ট খুলে সমস্ত সম্পদের তালিকা ও নিরপেক্ষ যাচাইয়ের পাশাপাশি চাবি হারানোর ঘটনায় এফআইআর করার দাবিও জানানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির নির্বাচনও হয়নি। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
Total Views:
0