বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীরাও সপ্তম বেতন কমিশনের আওতায়

আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি এ বার রাজ্যের ২৫টি সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী এবং তিনটি শিক্ষা পর্ষদের নিয়মিত কর্মীদের বেতনকাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনা করবে সপ্তম বেতন কমিশন।

গত ৫ নভেম্বর নবান্নের অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিশনের আওতায় আসছে কলকাতা, যাদবপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, প্রেসিডেন্সি ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট ২৫টি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশের নেতৃত্বে দ্রুত পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *