‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন রাজকুমার

আমুদরিয়া নিউজ: ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে ব্যস্ত অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং আইনজীবী উজ্জ্বল নিকমের সঙ্গে হাজির হন তিনি।

সেখানে নিজের কেরিয়ারের শুরুর দিনের স্মৃতিচারণ করে রাজকুমার জানান, মুম্বাইয়ে আসার পর নিয়মিত শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি। প্রিয় অভিনেতাকে একঝলক দেখার পাশাপাশি শাহরুখের সাফল্য তাঁকে অনুপ্রাণিত করত বলেও জানান রাজকুমার।

অবিনাশ অরুণ পরিচালিত ‘প্রহার’ ছবিতে উজ্জ্বল নিকমের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। ছবিতে ২৬/১১ মুম্বাই হামলা ও আজমল কাসাবের বিচারপ্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনা উঠে আসবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *