আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ২৭ সেপ্টেম্বরের লড়াইয়ে স্কোয়াশ থেকে ভারতের ঝুলিতে এল দুটি রুপোর পদক। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং এবং মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং ফাইনালে হেরে রুপো জিতেছেন।
পুরুষদের ফাইনালে অভয় সিংকে ১১-৯, ১১-৫, ১১-৫ গেমে হারান মালয়েশিয়ার এনগ এইন ইয়ো। অন্যদিকে, মহিলাদের ফাইনালে অনাহত সিং ১১-৪, ১১-৪, ১১-৭ ব্যবধানে মালয়েশিয়ার সিভাসঙ্গরি সুব্রহ্মণ্যমের কাছে পরাজিত হন। এই দুই রুপোর পদক দিয়ে এদিন স্কোয়াশে ভারতের অভিযান শেষ হয়।
Total Views:
0