আমুদরিয়া নিউজ: হাতির চলাচলের সুবিধার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া খুলে দেওয়ার অনুরোধ জানাতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, মেঘালয় লাগোয়া শেরপুর সীমান্তের কয়েকটি পয়েন্ট খোলার বিষয়ে ভারতকে অনুরোধ করা হবে।
বাংলাদেশের দাবি, হাতির চলাচলের পথ সংকুচিত হওয়ায় মানুষ ও হাতির সংঘাত বাড়ছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে।
হাতির আবাসস্থল ও চলাচলের পথ রক্ষা, বন উজাড় বন্ধ এবং মানুষ-হাতির সংঘাত কমাতে আরও ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বাংলাদেশের পরিবেশমন্ত্রী। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Total Views:
0