আর ফিরবেন না রাহুল, ‘আইসিইউ’ মুক্তির আগে কী বললেন পরিচালক

আমুদরিয়া নিউজ : অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি আইসিইউ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। এই ছবিতেই শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁকে। আর সেই ছবি মুক্তির আগে শুটিং ফ্লোরের গল্প শোনালেন পরিচালক সৌভিক দে। তিনি বলেন, ডাবিংয়ের সময় রাহুল মজা করে বলেছিলেন, ‘এটাই হয়ত আমার শেষ ছবি।’ পরিচালকের আক্ষেপ, তখন কেউ তাঁর কথা গুরুত্ব দেয়নি, কিন্তু সেই কথাই আজ সত্যি হলো। আইসিইউ-ই রাহুলের শেষ ছবি হিসেবে থেকে গেল।

পরিচালক আরও জানান,  রাহুল কেবল ভালো অভিনেতাই ছিলেন না, খুব ভালো মানুষও ছিলেন। সেটে তিনি সবসময় প্রাণবন্ত পরিবেশ তৈরি করতেন। তাঁর হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *