দেবের পর জিৎকে ঘিরে রাজনীতিতে প্রবেশের গুঞ্জন

আমুদরিয়া নিউজ :  অভিনেতা জিৎ -এর একটি সোশ্যাল মিডিয়া বার্তা ঘিরে বাংলা বিনোদন জগতে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। তিনি বরাবরই নিজেকে “অরাজনৈতিক” বলে দাবি করলেও সাম্প্রতিক পোস্টে বিজেপি-র প্রশংসামূলক মন্তব্য করায় তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তিনি লিখেছেন, বাংলায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি ও ‘নতুন সকাল’-এর কথা, পাশাপাশি উন্নয়ন ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধারের আশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যে নরেন্দ্র মোদী -এর ‘মোদী গ্যারান্টি’ উল্লেখ থাকায় রাজনৈতিক ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে মত অনেকের।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে, অভিনেতা দেব  রাজনীতি থেকে দূরে থাকার ইঙ্গিত দেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা কি জিৎ পূরণ করতে পারেন? যদিও তিনি এখনো এ বিষয়ে সরাসরি কিছু জানাননি। ফলে জিতের রাজনৈতিক প্রবেশ নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *