আমুদরিয়া নিউজ: ভাইফোঁটার দিনে দাদা-বোনের মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গোলাপি লেহেঙ্গায় সেজে ছোট্ট ইয়ালিনিকে দাদা ইউভানের কপালে ফোঁটা দিতে দেখা যায়। অন্যদিকে, সাদা কুর্তা-পাঞ্জাবিতে সেজে বোনের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে ইউভান। এমনকি বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার সময়ও দুষ্টুমি করতে দেখা যায় তাকে।
ছবিগুলি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘দুষ্টুমি, খুনসুটি আর অনেকটা ভালোবাসা।’ দুই সন্তানের এই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে।
Total Views:
0