আমুদরিয়া নিউজ : রাঘব চড্ডাসহ কয়েকজন আপ সাংসদের দলত্যাগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়েছে। দল ছাড়ার পর রাঘব চড্ডা দাবি করেছেন, তাঁদের জোর করে দল ছাড়তে বাধ্য করা হয়েছে এবং এর জন্য কেজরীবালের নীতিকেই দায়ী করেছেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আম আদমি পার্টি বর্তমানে ভুল পথে এগোচ্ছে।
রাঘব চড্ডা সংবাদমাধ্যমে দাবি করেছেন, আম আদমি পার্টিতে দীর্ঘদিন পরিশ্রম করা অনেক নেতা-কর্মী হতাশ হয়ে দল ছেড়েছেন বা ছাড়ার পথে রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, দলটি দুর্নীতিগ্রস্তদের প্রভাবাধীন হয়ে পড়েছে। পাশাপাশি “শিশমহল” বিতর্ককে কেন্দ্র করে কেজরীবালের জনপ্রিয়তা কমেছে বলেও দাবি করেন রাঘব চড্ডা এবং দিল্লি বিধানসভা নির্বাচনে আপের পরাজয়ের জন্যও এই বিতর্ককে দায়ী করেন তিনি।