‘মুর্শিদাবাদের অশান্তি পরিকল্পিত’, বললেন মমতা

আমুদরিয়া নিউজ: পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হিংসার ঘটনা পরিকল্পিত। বহিরাগতরা ধর্মের নামে ভুল প্রচার করছেন।’ শুধু মুখের কথাই নয়, সংবাদমাধ্যমের সামনে যাবতীয় প্রমাণ তুলে ধরবেন বলেও জানালেন তিনি।

মমতা বললেন, “গণ্ডগোল কারা করিয়েছেন, সবাই জানে। এরা নাকি ধর্মের নেতা! মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে। তবে আর কিছু প্রমাণ হাতে আসবে। তারপর সব সকলের সামনে তুলে ধরব।” এরপরই মুখ্যমন্ত্রী আবারও মনে করিয়ে দিলেন, তিনি কারও বিরুদ্ধে নন, তবে দাঙ্গার বিরুদ্ধে। যারা এই হিংসার ঘটনার সঙ্গে জড়িত তাঁদের উদ্দেশে মমতার কড়া হুঁশিয়ারি, ”বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না।’

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *